― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বামনায় কৃষি কর্মকর্তাকে হত্যার চেষ্টা, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বামনায় অনুপম হাওলাদার নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অনুপম উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন আমতলী গ্রামের জীতেন্দ্রনাথ হাওলাদারের ছেলে এবং বর্তমানে ঝালকাঠির কাঠালিয়ায় কৃষি অফিসে কর্মরত। এদিকে হত্যাচেষ্টার অভিযোগ সুদেব হাওলাদার নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে। সুদেব বামনা উপজেলার সদরের আমতলী গ্রামের বাসিন্দা।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় আমতলী গ্রামের রুহিতা আমতলী সফিপুর সার্বজনীন দূর্গা মন্দিরের (আখড়াবাড়ি) সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দুই গ্রামের শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, হামলায় আহত কৃষি কর্মকর্তা অনুপমের বাবা অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক বীরেন্দ্রনাথ হাওলাদারসহ অনেকে। তারা বক্তব্যে অভিযোগ করেন, সদ্য সমাপ্ত শারদীয় দূর্গা উৎসবের উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন অভিযুক্ত সুদেব হাওলাদার। সে পূজা শুরুর পূর্বে কৃষি কর্মকর্তা অনুপম হাওলাদারে নিকট থেকে প্রতিমা তৈরীর উপকরণ ক্রয়ের জন্য কিছু টাকা ধার নেন। পূজা শেষে গত ১২ অক্টোবর দুপুরে ওই টাকা চাওয়াকে কেন্দ্র বাকবিতন্ডা হয়। এ সময় সুদেব হাওলাদার ক্ষিপ্ত হয়ে মন্দিরের সামনের সড়কে একটি চায়ের দোকানে বসে পানির গ্লাস ভেঙ্গে ওই কৃষি কর্মকর্তার মাথায় কয়েক দফা আঘাত করেন। এতে তার মাথার কয়েক স্থানে কেটে যায়। পরে আহত অনুপমের স্ত্রী বাদী হয়ে সুদেব হাওলাদারসহ ৪ জনের নামে বামনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলা দায়ের করার পরে অভিযুক্ত সুদেব বরগুনা আদালতে আহত কৃষি কর্মকর্তা, সাংবাদিক, বামনা হাসপাতালের ল্যাব এটেন্ডেন্টসহ ৭জনকে আসামী করে একটি চাদাবাজী মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, হারুন অর রশিদ হাওলাদার বলেন, মামলা হওয়ার পরে একজন আসামীকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়। মামলার ৪জন আসামীর মধ্যে তিনজন বর্তমানে জামিনে মুক্ত আছেন। প্রধান আসামী বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।