ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’টি লোর্ড ড্রেজার মেশিন আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ও সোমবার (১১ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দু’টি বালু বোঝাই ড্রেজার মেশিন আটক করে। আটককৃত ড্রেজার মেশিন দুটিকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। আটককৃত ড্রেজার এমবি ইফাজ ইয়াসিনকে এক লক্ষ টাকা ও মেরাজ এন্টার প্রাইজকে এক লক্ষ পঁঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ ও বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযানে উপস্থিত ছিলেন। বালু উত্তোলনের দায়ে মফিজ নামক যুবককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যদিও থেমে নেই তাদের বালু উত্তোলন।
তবে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। গত বুধবার ও রোববার দু’টি অভিযান চালিয়ে মোট ৩ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
এদিকে বোরহানউদ্দিন উপজেলায় তেতুলিয়া নদীতে বালু উত্তোলন প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশকে নিয়মিত টহল অভিযান পরিচালনা করার জন্য দাবি করেছেন চরে চাষাবাদ করা হাজারো কৃষক।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান উজ্জামান জানান, তেতুলীয়া নদীতে বালু উত্তোলন প্রতিরোধে আমাদের অভিযান চলমান রয়েছে।



