― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ধনু হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ৩ শিশুর মধ্যে ২ শিশুর বাড়ি বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজার সংলগ্ন হাসাননগর এলাকায় । তাদের নাম মিম আক্তার ও মারজিয়া আক্তার। তারা দু’জন সম্পর্কে আপন বোন। তাদের বাবা মো. হোসেন প্রবাসী। অপর শিশুর নাম রাফিয়া আক্তার (৯)। রাফিয়া ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে। মিম, মারজিয়া এবং রাফিয়া সম্পর্কে খালা-বোনজি। মিম এবং মারজিয়া বোরহানউদ্দিন থেকে সোনাপুর তাদের নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তার বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসল থেকে ফিরতে দেরি হলে তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। তাদের কোথাও না পেয়ে পুকুর ঘাটে গিয়ে দেখতে পান মিম, মারজিয়া ও রাফিয়ার জামাকাপড় ঘাটে পড়ে আছে। পরিবারের সন্দেহে পুকুরে জাল ফেলেন তারা। এরপর জালে শিশু তিনটির মরদেহ উঠে আসে।

এ ঘটনায় সোনাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।