― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

পটুয়াখালীতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে আওয়ামী লীগ আমলে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরে সংঘটিত সেই নৃশংস ঘটনার স্মরণে আজ (২৮ অক্টোবর) বিকাল ৩টায় পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী পৌর শাখার জামায়াতের আমীর মাওলানা মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শাহ আলম। সমাবেশে জামায়াতের বিভিন্ন শাখার নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, লগি-বৈঠার ঘটনা ছিল জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়। এই ঘটনা শুধুমাত্র হত্যাকাণ্ড নয়, বরং একটি পুরো জাতির উপর নৃশংস অত্যাচার। তারা আরও বলেন, আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই নির্মম ঘটনার বিচার করতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশের পর বিকাল সারে ৪টায় জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী নিউ মার্কেটে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি”, “মানুষ হত্যার বিচার চাই” স্লোগান দেন।

বক্তারা বক্তারা আশা প্রকাশ করেন যে, এই ধরণের কর্মসূচি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং ন্যায়বিচারের পথে আরও অগ্রগতি সাধন করবে। জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, “আমরা যেন সকলের অধিকার রক্ষায় এবং শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকি।”