নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে ৯ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেয়েছে ফরচুন বরিশাল।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৬ টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস কে হারিয়ে জয় পায় ফরচুনরা ।
এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে ২০ ওভার খেলে ৯ ইউকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চিটাগং কিংস ।
১৫০ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে ১৭ ওভার ২ বল খেলে ৯ ইউকেটে জয় ছিনিয়ে নেয় ফরচুন বরিশাল।
মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চিটাগাং। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ২ বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।
বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ২৬ বলে ২৯ রান করে । তৌহিদ হৃদয় ৫৬ বলে ৮২ রান এবং ডেভিড মালান ২২ বলে ৩৪ রানে অপরাজিত ।
বিএম/জ/রা



