― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ স্থগিত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট: সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধের কারণে বন্ধ থাকার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল চালু হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাত ৯টা ৪০ মিনিটের দিকে আন্দোলন স্থগিত করে সড়ক-রেলপথ ছেড়ে দেন।

তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থী হাবিবুল্লাহ রনি বলেন, আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। এই বিষয়ে প্রেস রিলিজ দিয়ে বিস্তারিত জানাব।

শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ বিকেল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিএম/জ/রা