― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে বরিশাল

ডেস্ক রিপোর্টঃ বিপিএল ২০২৪ এর একাদশ আসরের পর্দা উঠলো সোমবার (৩০ ডিসেম্বর)। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মোকাবেলা করছে দুর্বার রাজশাহী। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

এই ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় দু’দলই। ফরচুন বরিশাল এবারের আসরের জন্য বেশ শক্তিশালী দল গড়েছে, যেখানে রয়েছেন কাইল মায়ার্স, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ এবং শাহীন আফ্রিদি।

অন্যদিকে, রাজশাহী দল কিছুটা পিছিয়ে পড়লেও তারা তিন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়েছে। রায়ান বার্ল, মোহাম্মদ হারিস ও লাহিরু সামারাকুন এই ম্যাচে রাজশাহীর হয়ে খেলছেন।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, তানভীর ইসলাম, রিপন মন্ডল।

বিএম/সজীব

দুর্বার রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক বিজয় (অধিনায়ক), জিশান আলম, আকবর আলি, ইয়াসির আলি, এস এম মেহেরাব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, হাসান মুরাদ।