ডেস্ক রিপোর্ট : পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আল-আমিন (৩২) নামে এক যুবককের মৃত্যৃ হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এই সীমান্তে মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত আল-আমিন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরা কারবারি সন্দেহে গুলি করে।
এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
বিএম/জ/রা



