নিজস্ব প্রতিবেদক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আজ বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার পেছনে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে। দলের ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা করা হচ্ছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সেই চক্রান্তের লক্ষ্য- বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া। তারেক রহমানকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা।
আরও বলেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে বলেও জানান দলের এই মহাসচিব।



