― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বায়ুদূষণে বিশ্বে ঢাকার অবস্থান আজ তলানিতে

বরিশাল মেইল ডেস্ক:

বায়ুদূষণে বিশ্বে রাজধানী ঢাকার অবস্থান আজ বিশ্বে পঞ্চম।

সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্বের ১২১টি শহরের মধ্যে ঢাকায় আইকিউএয়ারের বাতাসের মানসূচক স্কোর ছিল ১৫৯। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি অস্বাস্থ্যকর।

আজ প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। এই শহরের স্কোর ২৯৯। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ছিল ২৫৯।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। আইকিউএয়ার ক্ষতিকর এসব প্রভাব েএড়াতে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছে।