― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান নিয়োগ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিম।

তাকে তিন বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’ এর ধারা ৪২(২) ও ৫(১) অনুযায়ী তিনি অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবদুল হাকিম এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৯ সেপ্টেম্বর প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার।