ডেস্ক রিপোর্টঃ আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ।
রোববার (২৯ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভ-২০২৪ শীর্ষক সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন,বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে উন্নত তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং কৌশলগত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশ নিজেকে বিনিয়োগ, প্রযুক্তি ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সহ আয়োজকরা ।
বিএম/জ/রা



