― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পেট্রোল মজুত করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সাধারণ মানুষের নিরাপত্তা ও জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় সজাগ রয়েছে। ম্যাজিস্ট্রেটের ভাষ্যমতে, যারা নিত্যপ্রয়োজনীয় জ্বালানি তেল নিয়ে কারসাজি করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আগামী দিনেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। একটি স্বার্থান্বেষী মহল বাজারে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। তবে সরকারের কঠোর নির্দেশনা অনুযায়ী, এ ধরনের অসাধু কর্মকাণ্ড বরগুনায় কোনোভাবেই সহ্য করা হবে না।

ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায়। ‘ফাহিম স্টোর’ নামের নিজের দোকানের আড়ালে কৌশলে ব্যবসায়ী আবুল বাসার পাশের বাড়িতে পেট্রোল লুকিয়ে রেখেছিলেন। এনএসআই সদস্যরা দীর্ঘ নজরদারির পর এই অবৈধ মজুত শনাক্ত করেন। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে নিজের বাড়িতে পেট্রোল মজুত করার অপরাধে বরগুনার এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মো. আবুল বাসার (৪৮) নামের ওই ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ৩০-৪০ টাকা অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। ১৫ মার্চ, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যদের নজরদারিতে তিনি হাতেনাতে ধরা পড়েন।