― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে সাতটি অস্ত্র চুরির অভিযোগে জিডি

নিজস্ব প্রতিবেদক

অগ্নিকান্ডে পুড়ে যাওয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিমান কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৮ শে অক্টোবর সাধারণ ডায়েরিটি করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ইতোমধ্যেই বিমান মন্ত্রণালয়ও তদন্ত শুরু করছে বলে উল্লেখ করেন তিনি। একইসাথে সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পুলিশও তদন্ত করছে।

ব্রাজিলের তৈরি টরাস পিস্তল। ছবি: সংগৃহীত

চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এমফোর কার্বাইন ও ব্রাজিলের টরাস পিস্তল রয়েছে। সাধারণ ডায়েরিতে ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ করা হয়েছে। তবে অস্ত্রগুলো কোন বাহিনী ব্যবহার করতো তা জানা যায়নি।

প্রসঙ্গত, গত ১৮ ই অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা লেগে যায়।