― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পাহাড়ধসে সাজেকের যোগাযোগ বন্ধ, আটকে আছে ৪২৫ পর্যটক

ডেস্ক রিপোর্ট :

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সাজেকের সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে ভারী বর্ষণের ফলে ধসের এ ঘটনা ঘটে। পাহাড়ধসের ফলে বন্ধ সড়ক চালুর জন্য কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। সেনাবাহিনীর পক্ষ থেকেও ভেকু পাঠানো হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, গতরাতে রাতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক–বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পরেছে।


সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পরেছে। সাথে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পরেছে।

স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজ করছে। ভারি যন্ত্রপাতি ও ভেকু ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি সেনাবাহিনীর ৬ বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারকে জানানো হয়েছে।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, যান চলাচল বন্ধ থাকার কারণে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন। দ্রুত মাটি সরানোর কাজ চলছে। মাটি সরানো সম্পন্ন হলেই যান চলাচল শুরু হবে।