― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে বাংলাদেশে নির্মিত সিনেমা ‘জংলি’

বিনোদন ডেস্ক: পাকিস্তানে উর্দু ভাষায় ডাবিং করে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে নির্মিত সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘জংলি’ ।

সিনেমাটি পাকিস্তানে পরিবেশন করবে লাহোরভিত্তিক সিনে এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠান।

সিনে এন্টারটেইনমেন্টের কর্ণধার আসিফ চৌধুরী জানিয়েছেন, ‘ তারা ইতোমধ্যেই ছবিটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার সঙ্গে সব চুক্তি সম্পন্ন করেছে। বর্তমানে উর্দু ডাবিংয়ের কাজ চলমান রয়েছে । এটি উর্দুতে ডাব করা প্রথম বাংলা সিনেমা হিসেবে পাকিস্তানে মুক্তি পাবে বলেও জানান এই কর্ণধার ।

বাংলাদেশের এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ‘পাখি’ চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী নৈঋতা । এছাড়া জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, শিল্পী দীঘিসহ আরো অনেকে ।

বিএম/জ/রা