ভারতের কয়েকটি স্থানে গত কয়েকদিনের মতো আজ বুধবারও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি’র কর্মীরা।
পশ্চিমবঙ্গে বিজিপি নেতা শুভেন্দু অধিকারীর নেত্রিত্বে সীমান্তে বিক্ষোভ করেছেন। এ সময় পেট্রাপোল বন্দরে হাজির হয়েছিলেন কিছু বিজেপি সমর্থক।
জানা যায়, মূলত বিজেপির স্থানীয় নেতাকর্মীরাই পেট্রাপোলের ওই বিক্ষোভে হাজির হয়েছিলেন। তবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের কিছুটা দূরে বিক্ষোভকারীদের আটকে দেয়।
এদিকে কলকাতার হাওড়াতেও বিক্ষোভ করেছে বিজেপি কর্মীরা। তবে পুলিশ ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মীদের আটকায়। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা।
অন্যদিকে ত্রিপুরা থেকেও বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভের খবর পাওয়া গেছে। সেখানের আগরতলায় বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ।
বাংলাদেশে এক হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে তারা এ বিক্ষোভ করেন। তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকাও পুড়িয়েছে।



