― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা পদত্যাগ করেছেন। ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তারা দুজনেই অন্তর্বর্তী সরকারে ছাত্র উপদেষ্টা ছিলেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিষয়টি আজ বুধবার (১০ নভেম্বর) বিকেলে নিশ্চিত করা হয়েছে।

গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগে বাধ্য হলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

সেই সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হন তিন জন। যাদের মধ্যে নাহিদ ইসলাম আগেই পদত্যাগ করেছিলেন।

আজকের সংবাদ সম্মেলনে অসিফ মাহমুদ জানিয়েছেন, তিনি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে কোন আসন থেকে নির্বাচন করবেন তা তিনি নিশ্চিত করেননি।