― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পটুয়াখালীতে ২ সহাস্রাধিক ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

পটুয়াখালীতে দুই হাজার ১৫৪ পিস ইয়াবাসহ মো. শাহিন হাওলাদার (৩৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (২৫ জুন) গভীর রাতে কোস্ট গার্ডের সদস্যরা তাকে আটক করে। আজ বৃহস্পতিবার পটুয়াখালী কোস্ট গার্ড স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানিয়েছেন।

কোস্টগার্ড থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৩ টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের পায়রাকুঞ্জ সেতু প্রজেক্ট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানে যায়। এসময় ওই এলাকায় মো শাহিন হাওলাদারের গতিবিধি সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্চ করা হয়। এক পর্যায়ে আভিযানিক দল শাহিন হাওলাদারকে তল্লাশি করলে তার কাছে ১৫৪ পিস ইয়াবা পাওয়া যায়।

পরে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে তার বাড়ি তল্লাশি করে আরো দুই হাজার পিস ইয়াবা এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।