― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পটুয়াখালীতে আগুনে পুড়ে ২৫টি ঘর ছাঁই


নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী : পটুয়াখালী
শহরের চরপাড়ার স্বনির্ভর সড়কের পাশে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ২৫ টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্তদের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এসময় উদ্ধার কাজে অংশ নিতে দেখা গেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের।


এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। তবে ক্ষয়ক্ষতি নিরুপনের করছে ফায়ার সার্ভিস দল। পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা ও এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া সহ জেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠনের কথা জানান তিনি।


স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তাৎক্ষনিক পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

বাতাস থাকায় তখন ঘরগুলো দাউ করে জ্বলছিল। ফায়ার সার্ভিদের সদস্যদের সাথে উদ্ধার অভিযানে স্থানীয় জনতা, সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেয়। এক ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসে।


ক্ষতিগ্রস্ত মোতাহার হোসেন জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে আগুন জ্বলতে দেখেন এলাকার লোকজনের মধ্যে আতঙ্কসহ হুড়োহুড়ি শুরু হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। যে যেদিকে পারে জীবন বাঁচাতে নিরাপদে ছুটতে থাকে। আগুন এতটা দ্রু ছড়িয়ে পড়ে যে তারা ঘরের কিছুই বাঁচাতে পারেননি।

আরেক ক্ষতিগ্রস্ত শ্যামল কর্মকার জানান, ওই এলাকার তার ভাইর দোকান ছিল। আগুন লাগার সময় নতুন বাজারে তার দোকানে ছিলেন। দূর থেকেই আগুন দেখে দৌড়ে আসেন। এসে দেখেন সব শেষ। এদিকে আগুনের বিভীষিকা দেখে এবং সবকিছু হারিয়ে আহাজারী করছিলেন কয়েকজন নারী। আগুনের বর্ণনা দিতে গিয়ে তারা কান্নায় ভেঙে পড়েন এবং আগুনে নিঃস্ব হয়ে যাওয়ার কথা জানান।


পটুয়াখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মোহসিন জানান, খবর পেয়ে তাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ সময় তাদের একজন ফায়ারম্যান আহত হন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়অ যায়নি। তাদের ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মো: আরেফীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ২০/২২টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে কিছু নগদ অর্থ, খাদ্য সহায়তা ও শীতবস্ত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পুনর্বাসনের প্রক্রিয়া নেওয়ার কথাও জানান তিনি।

এছাড়াও অগ্নিকান্ডের ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিএম/জ/রা