― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৭ জনকে জরিমানা, কাল শুরু প্রচার


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ পর্যন্ত তিনটি সংসদীয় আসনে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় সাতজনকে জরিমানা করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, পাবনা-৫ আসনে চারজনকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুজনকে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা এবং অপর দুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। খুলনা-৬ আসনে দুইজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রাজশাহী-৫ আসনে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে একজনকে।

এছাড়া, প্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৯১(ক) ধারা, উপধারা-৬ অনুযায়ী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থী ও তাদের সমর্থকদের কাছে এ পর্যন্ত ৭৫টির বেশি সতর্কতামূলক নোটিশ পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন আরও জানায়, ২১ জানুয়ারি পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানোর অনুমতি ছিল না। এদিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। আজ ২২ জানুয়ারি মধ্যরাত থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর সারা দেশে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৭২ জন বলে প্রথমে নির্বাচন কমিশন জানালেও, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৪২ জন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।

তিনি আরও জানান, একই দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আসন্ন নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

নির্বাচন কমিশন সচিবের বরাত দিয়ে শফিকুল আলম বলেন, নির্বাচনে অংশ নিতে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ২ হাজার ৮৭ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৪৮১ জন। যাচাই-বাছাই শেষে ৭২৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল দায়ের করা হলে এর মধ্যে ৪২৫টি আপিল মঞ্জুর, ২০৬টি খারিজ এবং ১৪টি প্রত্যাহার করা হয়।

তিনি জানান, এবারের নির্বাচনে মোট ৩০০টি সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। সারা দেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি এবং ভোটকক্ষ বা বুথের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৯৯টি। মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।