― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নাটোরে সড়কে ঝড়ল ৬ প্রাণ

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত আরও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে সাড়ে ১০টায় বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রিজের পাশে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, নাটোর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি মাইক্রোবাস। পথিমধ্যে নাটরের বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

তিনি আরো বলেন, এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুজনকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে একজন মারা যান।

টিবিএম/জ/রা