টাইফুন বাভির প্রভাবে শনিবার (১১ জুলাই, ২০২৬) জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়া আঘাত হেনেছে। টাইফুনটি তাইওয়ানের দিকে অগ্রসর হওয়ায় বন্যা ও ভূমিধসের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার (১০ জুলাই) ফিলিপাইনে ভূমিধসে ১৫ জন নিহত হন। এদিকে কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী এই টাইফুনের আশঙ্কায় তাইওয়ানের প্রধানত পাহাড়ি এলাকা থেকে ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
টাইফুন বাভি উত্তর দিক দিয়ে এগিয়ে আসার কারণে তাইওয়ানে বিভিন্ন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স



