নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঝালকাঠি প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির ৫ নেতা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত নয়টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় করেন ঝালকাঠি ১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা, মোঃ রফিক হাওলাদার,
কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমান, ডক্টর জাকারিয়া লিংকন ও গোলাম আজম সৈকত।
এসময়ে ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান,সাধারণ সম্পাদক আক্কাস শিকদার সহ সদস্য বৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএম/জ/রা



