― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঢাকার শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মোহাম্মদপুর থানার শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি মো. জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুলকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে কেরানীগঞ্জের আরশি নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২। মো. শাহাদাত রায়েরবাজার একটি চশমা কারখানায় চাকরি করতেন। ঘটনার দিন অফিস শেষ করে বাসায় আসার পথে মোহাম্মদপুর থানাধীন কাটাশুর গিরিঙ্গি হাউজিং রাস্তার ঢালে মো. জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুল ও এজাহারভুক্ত ৭ জনসহ অজ্ঞাতপরিচয়ের ৫/৬ জন মিলে চাপাতি দিয়ে শাহাদাতকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ফেলে রাখেন।

শাহাদাতের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‍্যাব এ বিষয়ে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল মঙ্গলবার রাতে আসামিকে ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেপ্তার শাহাদাতকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বিএম/জ/রা