― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার

ডেস্ক রিপোর্ট : প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০২ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব তথ্য দেন।

তিনি বলেন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি তার ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন।

এসময় তার বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ওই টাকা বিভিন্ন গোয়েন্দা সদস্য ও যৌথবাহিনীর উপস্থিতিতে জব্দ করা হয়েছে। আজকে (রোববার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিএম/জ/রা