― Advertisement ―

টিউলিপের পদে দায়িত্ব পেলেন রেনল্ডস

আন্তর্জাতিক ডেস্ক: চরম বিতর্কের মুখে যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগ করার পর তার স্থলে নিয়োগ পেয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস । 

যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ সিদ্দিকের পদত্যাগ গ্রহণ করার পরপরই যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রণালয়ে পুনর্গঠন ঘোষণা করল ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে গত বছরের জাতীয় নির্বাচনে নির্বাচিত  ৪৭ বছর বয়সী এমা রেনল্ডসকে নিয়োগ দেন।

তিনি এর আগে ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) মন্ত্রণালয়ের পেনশন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং একইসঙ্গে জুনিয়র ট্রেজারি মন্ত্রীও ছিলেন।

বিএম/জ/রা