― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের ওপর হামলা ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে মানববন্ধন ও কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা।

রোববার (১৯ জানুযারি) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে জেলার সম্মিলিত শিক্ষক সমাজ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি আনিচুর রহমান পলাশ ও আহত প্রধান শিক্ষকের মেয়ে নিপু আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে বিভিন্ন স্কুল- কলেজে এডহক কমিটি গঠন কে কেন্দ্র করে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে আহত করা হয় ।

এই হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে প্রধান শিক্ষকের ওপর হামালার বিচার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

এদিকে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে শহরের জেলখানা সড়কের সামনে অভিভাবক ও স্থানীয়দের ব্যানারে একটি মানববন্ধন করা হয়।

প্রসঙ্গত,গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুর্ব প্রস্তুতি চলাকালে প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন ১৫ জন ছাত্রীকে পিটিয়ে আহত করেন এমন অভিযোগে তাকে মারধর করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) মো. সাইফুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে চাইলে শিক্ষার্থীরা তাতে বাধা দেয়।

এ সময় পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে ম্যাজিষ্ট্রেটের গাড়ির মধ্যে বসেই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন। পরে তাকে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিএম/জ/রা