― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঝালকাঠিতে ঈদুল ফিতরের ভিজিএফকার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার ইউনিয়ন পরিষদে এ চাল বিতরন করা হয়। ওই দিনই এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।


স্থানীয়রা জানিয়েছেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারের দেয়া ভিজিএফ কার্ডের চাল প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে বরাদ্দ থাকলেও দেওয়া হয়েছে কম।

কেউ কেউ ৮, ৯ কেজি করে চাল পেয়েছেন। তাছাড়া বিতরণের ক্ষেত্রেও স্বজনপ্রীতি দেখানো হয়েছে। ইউনিয়ন ট্যাগ কর্মকর্তা জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী অমিত কুমার কর্মকার চাল বিতরনের সময় কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ. মান্নান লাভু উপস্থিত ছিলেন।


পরিষদে চাল নিতে আসা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেলালউদ্দিন বলেন, আমি রোজায় রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে চাল নেই।

পরে বাড়িতে গিয়ে সন্দেহ হলে স্থানীয় একটি দোকানে গিয়ে মেপে দেখি মাত্র ৮ কেজি ৬২৪ গ্রাম। অথচ ১০ কেজি চাল পাওয়ার কথা ছিল।


তবে ইউপি সচিব হেমায়েত উদ্দিন হিমু এই অভিযোগ অস্বীকার করে বলেন চাল আনার সময় ঘাটতি থাকায় ১০ কেজি দেয়ার কথা থাকলেও ৯.৫ কেজি করে দেয়া হয়েছে। এর কম হওয়ার কথা না।

এবছর ইউনিয়নে মোট ৬৭৬ টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। ট্যাগ কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সামনেই চাল বিতরণ করা হয়েছে। এখানে কোন ধরনের অনিয়ম হয়নি।


এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, কেওরা ইউনিয়নের ভিজিএফ কার্ডের চাল বিতরণের অনিয়মের অভিযোগ আমি শুনেছি। খোঁজ নিয়ে দেখবো এবং ব্যবস্থা নিবো।

বিএম/জ/রা