― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

গরমের প্রথম মাসে শুরু হচ্ছে রোজা,আবহাওয়া থাকবে যেমন

ডেস্ক রিপোর্ট : ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় ইবাদতের মাস মাহে রমজান শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে।

এবার সৃষ্টিকর্তার ইবাদতের এই মাসটি বাংলাদেশে গরমের মাসে শুরু হচ্ছে। বাংলাদেশে মার্চ মাস থেকেই গরম শুরু হয়।

আবার এই মাসেই শুরু হতে যাচ্ছে মাহে রমজান। যার ফলে রমজানের আবহাওয়া কেমন থাকবে সেটা জানার আগ্রহ থাকে ধর্মপ্রাণ মুসলমানদের।

বিশেষজ্ঞরা জানান, গত কয়েক দশকের  তুলনায় এখন উত্তপ্ত বৈশ্বিক তাপমাত্রা। যার প্রভাব টের পাওয়া যায় গ্রীষ্মের শুরুতেই।

বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে খরতাপে এবারও পুড়বে দেশের সমগ্র অঞ্চল। গত বছর খরতাপে বাংলাদেশে বিরাজ করেছিল টানা এক মাসের দাবদাহ। তাপমাত্রা ছাড়িয়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। কাজেই গরমের প্রথম মাসে শুরু হতে যাওয়া রমজান মাসেও আবহাওয়া নিয়ে সতর্ক থাকতে হবে সবাইকে।

এই মার্চ মাসে গরমের সাথে কাল বৈশাখি ঝড়, শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।

এপ্রিল মাস উষ্ণতম হওয়ায় মার্চ মাসের গরমটা বেশিই হয়ে থাকে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বিএম/জ/রা