― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

গণমধ্যমে হামলাঃ প্রথম আলোর মামলা, আলামতসহ ১৭ জন গ্রেফতার

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক আসামির কাছ থেকে লুণ্ঠিত নগদ ৫০ হাজার টাকা এবং হামলার সময় লুট করা অর্থ দিয়ে কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. নাইম (২৬), মো. আকাশ আহমেদ সাগর (২৮), মো. আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), মো. নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), মো. সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), মো. আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), মো. রাশেদুল ইসলাম (২৫), মো. সোহেল রানা (২৭), শফিকুল ইসলাম (৩৪), মো. প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ এবং সাইদুর রহমান (২৫)।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৪৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম।

তিনি জানান, গত ১৮ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট থেকে ১৯ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার ব্যক্তি বেআইনিভাবে সমবেত হয়ে প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের প্রতি মারমুখী আচরণ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, গণমাধ্যমের ওপর সংঘটিত এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ডিএমপি তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রথম আলো কর্তৃপক্ষ তেজগাঁও থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে তেজগাঁও থানা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে। একই দিনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) পৃথক অভিযানে আরও তিনজনকে আটক করে। এছাড়া ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাইদুর রহমান নামে একজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় দণ্ডবিধি, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ এবং সন্ত্রাসবিরোধী আইনে তেজগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।