― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

কোটাসংস্কার নিয়ে আলোচনায় রাজি সরকার, চাইলে আজই বৈঠক- আইনমন্ত্রী আনিসুল হক

বরিশাল মেইল ডেস্কঃ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকার আলোচনায় বসবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী আনিসুল হক এ কথা জানান।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেছেন, এই আলোচনার জন্য দুজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আজ বেলা দুইটার দিকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখন এ আলোচনা হবে। তিনি জানান, তাঁকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেছেন, আজ বিকেলেই বৈঠকটি হতে পারে।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতে সরকার পক্ষ আবেদন করবে বলে জানান আইনমন্ত্রী।