― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

কাঠালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নিহাত নামের দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু নিহাত উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশারীবুনিয়া গ্রামের দুবাই প্রবাসী জাহিদুল ইসলামের ছেলে। কিছু দিন আগে নিহাত তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে খেলতে খেলতে নিখোঁজ হয় সে।

পরে খোঁজাখুঁজির পর ঘরের পাশের পুকুরে তাকে ভাসতে দেখে বাড়ির লোকজন। তাকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।