― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

এস আলম মুক্ত হলো আরও দুই ব্যাংক

বরিশাল মেইল ডেস্ক

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হলো আরও দুই ব্যাংক। আজ মঙ্গলবার গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মু. ফরীদ উদ্দীন আহমদকে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে।

আর গ্লোবাল ইসলামীর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নূরুল আমিনকে। এই ব্যাংকেও পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংক।