― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে চলছে খালেদা জিয়ার চিকিৎসা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বর্তমানে তাঁকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার স্বাস্থ্যে বেশকিছু জটিলতা পরিলক্ষিত হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো নাসাল ক্যানোলা অ্যান্ড বিআইপিএপি মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্য অর্গানকে বিশ্রাম দিতে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তার চিকিৎসা অব্যাহত আছে। এরই মধ্যে কিডনির কার্যক্ষমতাও বন্ধ হয়ে গেছে। তাই নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দেশি-বিদেশি মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণ করে চিকিৎসা দিয়ে আসছেন। তাই কোনও অনুমাননির্ভর সংবাদ বা ভুল তথ্য প্রচার না করার অনুরোধ জানায় মেডিক্যাল বোর্ড।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর খালেদা জিয়ার একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়েছে। যেগুলোর নিবিড় চিকিৎসা এখনও চলছে। শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।