― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে নির্দেশনা দিল বিটিআরসি

বরিশাল মেইলঃ

ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি। বৃহস্পতিবার দেওয়া নির্দেশনায় বলা হয়েছে বর্তমানে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ রয়েছে। তবে ইউটিউব চলবে।

এর আগে, পাঁচদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কুটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা। বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। গতকাল বুধবার রাত থেকে কিছু কিছু বাসা-বাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা।