উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেচিয়ে গলায় ফাঁস পড়ে ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (১ মার্চ) রাতে উপজেলার চতলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুনীতি মিস্ত্রি উপজেলার হাউরের পাড় এলাকার সুনীল মিস্ত্রির স্ত্রী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুস সালাম।
তিনি জানান, বৃদ্ধা সুনীতি মিস্ত্রি নিজ বাড়ি থেকে ইজিবাইকে চড়ে মাদার্শী গ্রামে কন্যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
চতলবাড়ী এলাকায় পৌঁছলে শাড়ির আঁচল ইজি বাইকের চাকায় পেঁচিয়ে যায়।
এতে শাড়ি গলায় পেচিয়ে ফাস পড়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।


