― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

আর কোনো রাজনৈতিক দল করব না : লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না, কিন্তু সারাজীবন বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে থাকব।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে উপস্থিত কর্মী-সমর্থক-অনুসারীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

লতিফ সিদ্দিকী বলেন, ৫ই আগস্টে জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পূরণ হয়নি।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি, জিয়া পারেননি, এরশাদ পারেননি, খালেদা জিয়াও পারেননি—আর একজনের নামই আমি বলতে চাই না।

এ সময় কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর স্ত্রী সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থক-অনুসারীরা উপস্থিত ছিলেন।