― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

আজ চ্যাম্পিয়নস ট্রফির লড়াই শুরু

ক্রিড়া ডেস্ক : আজ থেকে পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির লড়াই । কাঙ্ক্ষিত শিরোপার জন্য লড়াইয়ে নামছে আটটি দল।

উদ্বোধনী ম্যাচের মঞ্চ করাচি ন্যাশনাল স্টেডিয়াম, যেখানে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের কাছে এটি একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’এই দিনটির জন্য দীর্ঘ অপেক্ষার প্রহর গুনেছে পাকিস্তানের মানুষ, ২৯ বছর পর পাকিস্তানে কোনো বৈশ্বিক আসর হচ্ছে। আমার মনে হয় পুরো জাতি এই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আছে।

লাহোর হামলার সেই তিক্ততা কাটিয়ে আন্তর্জাতিক দলগুলোর মন থেকে পাকিস্তানভীতি দূর করা এবং সেই ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি টুর্নামেন্ট আয়োজন পথচলাটা একদমই সহজ ছিল না পাকিস্তানের জন্য।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান হিসেবে এই পথচলার সঙ্গী হওয়ার সুযোগ হয়েছিল সাবেক অধিনায়ক রমিজ রাজার।

বিএম/জ/রা