― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ দাবিতে বরিশালে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও সন্ত্রাসীদের বিচার দাবিতে বরিশালে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের ব্যানারে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে নগরে এ মিছিল বের করা হয়।

মশাল মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম সাহেদ ও সদস্য সচিব মো. শাহাদাতসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএম/জ/রা