― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আইপিইউ মহাসচিবের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক: রোহিঙ্গা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে বৈশ্বিক সহায়তার আহ্বান

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অন্দা ফিলিপের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আইপিইউ মহাসচিবকে স্বাগত জানান প্রতিমন্ত্রী। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান, ডিজিটাল মাধ্যমে নারীদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকের শুরুতে অন্দা ফিলিপকে উষ্ণ অভ্যর্থনা জানান শামা ওবায়েদ। আইপিইউ-এর ১৩ দশকের দীর্ঘ ইতিহাসে প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে বিশেষ অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে সংসদীয় গণতন্ত্র, শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও আন্তঃসংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে সংস্থাটির দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

বৈঠকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করছে। অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিতকরণ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় বর্তমান প্রশাসনের স্পষ্ট অঙ্গীকারের কথা তিনি আইপিইউ মহাসচিবকে অবহিত করেন।

সাইবার জগতের উদীয়মান ঝুঁকি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ। বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্য করে চালানো ডিজিটাল নিপীড়ন, ভুল তথ্য ও অপতথ্য ছড়ানোর ক্ষতিকর প্রভাব তিনি তুলে ধরেন। এসব প্রতিরোধে একটি নিরাপদ ডিজিটাল পরিসর গঠনে আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা জোরদার করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

কক্সবাজারে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিয়ে তৈরি হওয়া সংকটকে অসহনীয় হিসেবে আখ্যায়িত করেন প্রতিমন্ত্রী। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে বিশ্বজুড়ে সংসদীয় জোর সমর্থনের আহ্বান জানান তিনি।

আইপিইউ মহাসচিব অন্দা ফিলিপ বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে সরকারের নেওয়া উদ্যোগগুলোকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ ও আইপিইউ-এর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নিবিড় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সংসদীয় অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে আইপিইউ পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।