― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

অব্যাহতি পেলেন বিএনপির ৭ আইনজীবী, আবেদনকারীকে লাখ টাকা জরিমানা

বরিশাল মেইল ডেস্ক:

বিএনপির সাত আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ।

রবিবার (৩ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।একইসঙ্গে বিএনপির আইনজীবীর বিরুদ্ধে আবেদনকারী আদালতে উপস্থিত না থাকায় তাকে এক লাখ টাকা জরিমানা দিতে বলা হয়েছে। জরিমানার টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দিতে হবে।

অব্যাহতিপ্রাপ্ত সাত আইনজীবীর মধ্যে রয়েছেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

এর আগে, ১২ জুন আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিলের ঘটনায় এই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।