― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ

ঢাকায় মন্দির ভাঙ্গা, ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘু বাবা-ছেলেকে মারধর করে পুলিশে দেওয়াসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন হয়েছে।


আজ রোববার (২৯ জুন) সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এই কর্মসুটি পালিত হয়।

সকাল সাড়ে ১০ টায় ঘন্টাব্যাপী এই কর্মসুচি চলাকালে সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সহ-সভাপতি তপন কুমার কর্মকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সদর উপজেলার সভাপতি স্বপন চক্রবর্তী,দুমকি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস, জেলা সেলুন মালিক সমিতির সভাপতি শ্যামল কুমার শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা হাতে প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার ধরে বিভিন্ন শ্লোগান দেন এবং অবিলম্বে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানান। ঘণ্টাব্যাপী এই কর্মসুচিতে বিভিন্ন স্তরের সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।