― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

সাঈদীকে বিরোধী দলীয় নেতা করার প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে দেলোয়ার হোসেন সাঈদী কে তৎকালীন আওয়ামী লীগ সরকার আলাদা একটি দল গঠন করে বিরোধী দলীয় নেতা করার প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছেন সাঈদী পুত্র মাসুদ সাঈদী।

আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় ইমাম সমিতির উপজেলা সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী আরও বলেন, ২০১০ সালের ২৯ জুন আমার পিতাকে গ্রেফতারের পর আওয়ামী লীগ সরকার তাকে ৪১ দিন রিমান্ডে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছিল। এরপর তাকে একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে আলাদা একটি দল গঠন করে দেওয়ার জন্য ৫ বার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি তাতে রাজী হননি।
তিনি আরও বলেন, সরকারী খরচে দল গঠন করে দেওয়ার পর সাঈদীকে বিরোধী দলীয় নেতা করে রাজনীতি করার প্রস্তাব দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে। তবে তিনি তার নীতি ও আদর্শ থেকে একচুল পরিমানও বিচ্যুত হননি। ফলে আওয়ামী লীগ সরকার তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে রেখেছিল।ইমামগন আপনারা হলেন সমাজকে ফেতনা ফাসাদ থেকে দূরে রাখার মূল জিম্মাদার। আমরা যারা দাওয়াতি কাজ করি তাদের উচিত পরিবার থেকে এই কাজ শুরু করা।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখা আয়োজিত এ সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ইমাম পরিষদের জেলা কমিটির সভাপতি মো. আবদুল হালিম, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, উপজেলা জামায়েত এর আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল জলিল হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জামাল হোসাইন।