বরিশাল মেইল ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯৬৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩১০ জন, হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ১৬৫ জন।
আজ শরিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, ঢাকা বিভাগে ১ জন, খুলনা ১ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন বাসিন্দা।



