― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সংস্কার ও আইনি প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউএনডিপির: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

আইনি ও বিচারিক সংস্কার এবং সংবিধান সংশোধনসহ বাংলাদেশের সামগ্রিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ। বৈঠকে বর্তমান সরকারের অগ্রাধিকার ও সংস্কারভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে একসাথে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন ইউএনডিপি প্রতিনিধি।

সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানান স্টিফেন রড্রিগেজ। তিনি বলেন, সাংবিধানিক সংস্কার কার্যক্রমে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ইউএনডিপি। একই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উদার ও ধর্মীয় সহনশীলতার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ব্যাপারেও আলোচনা করেন তিনি

বৈঠকে রোহিঙ্গা সংকট, পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধি, গুজব রোধ এবং নতুন আইন প্রণয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের ক্যাম্পগুলোতে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বর্তমান অবকাঠামোর আধুনিকায়ন দরকার। তবে জাতীয় স্বার্থ রক্ষায় সেখানে কোনো নতুন স্থায়ী অবকাঠামো গড়ে তুলতে চায় না সরকার। ইউএনডিপি প্রতিনিধি জানান, ক্যাম্পে পাহাড় ধস রোধসহ পরিবেশ সুরক্ষায় তাঁদের সামাজিক কার্যক্রম অব্যাহত রয়েছে

ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়ানো গুজব, অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে যৌথ পদক্ষেপের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ইউএনডিপি ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্যপ্রযুক্তি বিভাগের সাথে কাজ করছে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সফল বাস্তবায়নে কারিগরি ও লজিস্টিক সহায়তা প্রদান করতে ইউএনডিপির প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী

বৈঠকে মানবাধিকার সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ আইনের অগ্রগতি তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে, যা সংসদের আগামী অধিবেশনে পেশ করা হবে। এছাড়া ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬’-এর খসড়াও নীতিগত অনুমোদন লাভ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজস্ব গুমের অভিজ্ঞতা পুনর্ব্যক্ত করে বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান এবং ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সাইফ ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন