― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরাসনের দাবি

নিজস্ব প্রতিবেদক: শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) সকালে কলেজের সামনে এ কর্মসূচি পালন করে প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীরা।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, বর্তমানে শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বর্তমানে কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

বিশেষ করে কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি,
প্যাথোলজি, ফিজিওলজি,সিসিইউ,
গ্যাস্ট্রোএন্টারোলজি ইত্যাদি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট এ শিক্ষক
সংকট প্রকট আকার ধারণ করেছে।

এতে মেডিকেল শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।


আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাই:
১. অনতিবিলম্বে মেডিকেল কলেজের সকল ডিপার্টমেন্ট এ শূন্য পদ গুলোতে শিক্ষক
পদায়ন করতে হবে।


২..অবিলম্বে কমিউনিটি মেডিসিন,মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ও অন্যান্য ডিপার্টমেন্ট এর
বদলীকৃত শিক্ষকদের তাদের স্ব-পদে পুনরায় পদায়ন করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে
প্রজ্ঞাপন জারি করতে হবে।


আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে| আমাদের সমস্যা সমাধান না করা পর্যন্ত আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিএম/জ/রা