― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে দিল্লিতে, জানতে চায়নি সরকার’

বরিশাল মেইল ডেস্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকার জানতে চায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অফিশিয়ালি কিছু জানি না। তাদের পররাষ্ট্রমন্ত্রী যেটুকু বলেছিলেন, ‘তিনি এসেছেন, খুব তাড়াতাড়ি তাকে…’। আমি অফিশিয়ালি শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে তাদের কিছু বলিনি।

তিনি বলেন, শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ।