― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শেখ হাসিনাকে দেশে ফেরাতে পুলিশের কাছে দুদকের আবেদন

নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে পুলিশ সদর দপ্তরে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত পৃথক দুটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।

চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে পালিয়ে আছেন। ন্যায়বিচারের স্বার্থে আসামিদের অবস্থান চিহ্নিত করে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য তাদের নামে আদালত অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে।

চিঠিতে আরো বলা হয়, বিদেশে পালিয়ে থাকা কোনো ব্যক্তিকে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে।