― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

শাহবাগে গ্যাস বেলুনের দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৩

ডেস্ক রিপোর্ট : ঢাকার শাহবাগে ফজর আলী বেলুন হাউসে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

দগ্ধরা হলেন, রিয়াজুল (৫৫), শাওন (২৫) ও ফয়েজ (৩০)। আহতরা হলেন,শামীম (৪৫) ও কালু (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, শাহবাগে একটি বেলুনের দোকানে গ্যাস বেলুন বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুজন আহত হন।

দগ্ধদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ ও ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এছাড়া শামীম ও কালু সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএম/জ/র/